হৃষ্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো– আহ্লাদ, হর্ষ। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়–  তার তালিকা দেওয়া হলো।

√হৃষ্ (হর্ষ) +অ (ঘঞ্)=হর্ষ
√হৃষ্ (হর্ষ) +অন্ (ল্যুট)=হর্ষণ
√হৃষ্ (আনন্দ লাভ করা) +উল্ (উলচ্)=হর্ষুল

√হৃষ্ (আনন্দ লাভ করা) +ত (ক্ত) =হৃষ্ট
√হৃষ্ (আনন্দ লাভ করা) +তি (ক্তিন্ =হৃষ্টি

 

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ণিজন্ত ক্রিয়ামূল √হৃষি {√হৃষ্ +ই (ণিচ) }।