হস্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো–  হাস্য করা। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়–  তার তালিকা দেওয়া হলো।


               
√
হস্ (হাস্য করা) +ক্বিপ্ (০) =হা
                √হস্ (হাস্য করা) +অৎ (শতৃ>অন্ত) + ঈ (ঙীপ্)=হসন্তী

                √হস্ (হাস্য করা) +অন্ (ল্যুট)=হসন।
               
√হস্ (হাস্য করা) +অনীয় (অনীয়রঃ)=হসনীয়
               
√হস্ (হাস্য করা) +ক (কন)+ আ (টাপ্)=হসিকা
               
√হস্ (হাস্য করা) +ত (ক্ত)=হসিত
               
√হস্ (হাস্য করা) +ত (তন্)=হস্ত
               
√হস্ (হাস্য করা) +তৃ (তৃচ্) =হসিতা
              
 √হস্ (হাস্য করা) +য (ণ্যৎ) =হাস্য

 

এই ধাতু থেকে উৎপন্ন তদ্ভব ধাতু হলো-Öবিহস, Öহাস।