জন্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো জন্মগ্রহণ করা। এই ক্রিয়ামূলের সাথে বিভিন্ন প্রত্যয় যুক্ত হয়ে বিভিন্ন পদ গঠন করে। নিচে এই সকল প্রত্যয় এবং পদের তালিকা দেওয়া হলো।
√জন্ (জন্মগ্রহণ করা) + অ (ড) =জ
√
জন্ (জন্মগ্রহণ করা) +
অ (অচ্)
 =জন
√জন্ (জন্মগ্রহণ করা) + উ =জনু
√জন্ (জন্মগ্রহণ করা) + ত (ক্ত)= জাত
√জন্ (জন্মগ্রহণ করা) +তি (ক্তিন্)=জাতি
√জন্ (জন্মগ্রহণ করা) +মন্ (মনিন্) =জন্ম
√জন্ (জন্মগ্রহণ করা)  + য +আ (টাপ্)= জায়া
 

এই ধাতু থেকে উৎপন্ন ণিজন্ত ধাতু হলো √জনি {√জন্ (জন্মগ্রহণ করা)+ই (ণিচ)}।