কথ্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো–  কথা বলা। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়–  তার তালিকা দেওয়া হলো।

                 
√কথ্ (বলা) +অ (অঙ)= কথ

                        √কথ্ (বলা) +অন্ (ল্যুট) =কথন।

                        √কথ্ (বলা) +ত (ক্ত) =কথিত।
                       
√কথ্ (বলা) +য (যৎ) =কথ্য।