ক্ষিপ্
সংস্কৃত √ক্ষিপ্>বাংলা √ক্ষিপ্।
সংস্কৃত
ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো- নিক্ষেপ করা, দ্রুত প্রেরণ করা । এই ধাতু থেকে উৎপন্ন বিশেষ্য ও বিশেষণ পদ বাংলাতে ব্যবহৃত হয়। যেমন-

           √ক্ষিপ্ (নিক্ষেপ করা) +অ (অ) =ক্ষেপ।
           √ক্ষিপ্ (নিক্ষেপ করা) +অক (ণ্বুল) =ক্ষেপক।
          
√ক্ষিপ্ (নিক্ষেপ করা) +অন্ (ল্যুট) =ক্ষেপণ।
          
√ক্ষিপ্ (নিক্ষেপ করা) +ত (ক্ত) =ক্ষিপ্ত।
 

এই ধাতুর সমতুল্য ধাতু √ক্ষেপ।
এই ধাতু থেকে উৎপন্ন সাধিত ধাতু √পেল্ ।  
এই ধাতু থেকে উৎপন্ন সাধিত ধাতু √ফালা, √ফেল, √ফেলা। দেখুন : ফালা, ফেল, ফেলা।