ক্ষর্
সংস্কৃত ক্রিয়ামূল √ক্ষর্>বাংলা  √ক্ষর।
 
এর ভাবগত অর্থ হলো- ক্ষরিত হওয়া। এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন পদ বাংলাতে ব্যবহৃত হয়। যেমন-
 

          √ক্ষর্ (ক্ষরিত হওয়া) +অ (অচ্) =ক্ষর।

√ক্ষর্ (ক্ষরিত হওয়া) +অন্ (ল্যুট) =ক্ষরণ।
         
√ক্ষর্ (ক্ষরিত হওয়া) +অ (ণ)=ক্ষার

√ক্ষর্ (ক্ষরিত হওয়া) +ত (ক্ত) =ক্ষরিত।

এই ধাতু থেকে উৎপন্ন ণিজন্ত ধাতু হলো √ক্ষারি {√ক্ষর্ (ক্ষরিত হওয়া) +ই (ণিচ)}।

এই ধাতু  উৎপন্ন অর্ধ-তৎসম ধাতু √ঝর্। দেখুন : ঝর্।