কর্ষ্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো–  আকর্ষণ করা।
এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়াপদ মধ্যযুগীয় বাংলা কবিতায় ব্যবহৃত হয়েছে। যেমন- কঞ্চুলি কর্ষহ তুমি/পদকল্পতরু। সূত্র : বঙ্গীয় শব্দকোষ। হরিচরণ বন্দ্যোপাধ্যায়।


 

কর্ষি
সংস্কৃত ণিজন্ত ক্রিয়ামূল। √কর্ষি {√কৃষ্ (কর্ষণ করা) +ই (ণিচ)। এর ভাবগত অর্থ হলো– কর্ষণ করা। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়–  তার তালিকা দেওয়া হলো।

       
√কর্ষি {√কর্ষ্ +ই (ণিচ)} +ত (ক্ত)}=কর্ষিত