কূজ্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো− শব্দ করা। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে এবং এর ভিতর যে সকল শব্দ বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা নিচে তুলে ধরা হলো।
         
           √কূজ্ (শব্দ করা) +অন্ (অনট) =কূজন।
                   
√কূজ্ (শব্দ করা) +ত (ক্ত)=কূজিত।

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন অকর্মক ক্রিয়াপদ বাংলা কবিতায় ব্যবহৃত হয়। যেমন− কূজয়ে কোকিল। সূত্র : বঙ্গীয় শব্দকোষ। হরিচরণ বন্দোপাধ্যায়।

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন নামধাতু Öকূজন।