রুহ
সংস্কৃত ক্রিয়ামূল।
১. এর ভাবগত অর্থ হলো
– উৎপন্ন হওয়া। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়–  তার তালিকা দেওয়া হলো।

√রুহ (উৎপন্ন হওয়া) +অ (ক)=রুহ
√রুহ (উৎপন্ন হওয়া) +অ (ণ) =রোহ
√রুহ (উৎপন্ন হওয়া) + ইত (ইতন্)=রোহিতঃ>রোহিত

 

এই থেকে উৎপন্ন ণিজন্ত ধাতু হলো- √রোপি {√রুহ (উৎপন্ন হওয়া) +ই (ণিচ)}।   দেখুন : রোপি

 

২. এর ভাবগত অর্থ হলো- আরোহণ করা। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়–  তার তালিকা দেওয়া হলো।

         
√রুহ (আরোহণ করা) +অ (ঘঞ্) =রোহ
         
√রুহ (আরোহণ করা) +ত (ক্ত) =রূঢ়
          অব-
√রুহ (আরোহণ করা) +ইন্ (ণিনি) =অবরোহী
          আ-
√রুহ (আরোহণ করা) +অন্ (অনট, ল্যুট) =আরোহণ

আ-√রুহ (আরোহণ করা) +অক (ণক, ণ্বুল) =আরোহক

 

এই ধাতু থেকে উৎপন্ন সাধিত নামধাতু Öআরোহ। দেখুন : আরোহ



রুসমাত বিশেষ্য