ভজ্
সংস্কৃত ক্রিয়ামূল। দুটি ভাবগত অর্থে এই ক্রিয়ামূল ব্যবহৃত হয়। এই প্রকরণ দুটি হলো-
১.'
ভাগ করা' অর্থে-

   

     √ভজ্ (ভাগ করা) +অ (ঘঞ্) =ভাগ।
     √ভজ্ (ভাগ করা) + অক (ণ্বুল) =ভাজক।
     √ভজ্ (ভাগ করা) +ইন্ (ণিনি)=ভাগিন্>ভাগী।
     √ভজ্ (ভাগ করা) + য (ণ্যৎ)  =ভাগ্য
বি-
√ভজ্ (ভাগ করা) +ত (ক্ত)  =বিভক্ত
 

২.'সেবা করা' অর্থে-
          √ভজ্  (সেবা করা) +অ (ঘ)=ভগ।

√ভজ্ (সেবা করা) +তি (ক্তিন্) =ভক্তি
         
√ভজ্ (সেবা করা) +ত (ক্ত) =ভক্ত (শ্রদ্ধাযুক্ত)