অভিলাষিণী
বানান্ বিশ্লেষণ :অ+ভ্+ই+ল্+আ+স্+ই+ণ্+ঈ
উচ্চারণ:
o.bhi.la.ʃi.ni
(ও.ভি.লা.শি.নি)
শব্দ-উৎস:
সংস্কৃত অভিলাষিণী
>
বাংলা অভিলাষিণী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অভি- √
লষ্ (ইচ্ছা করা) +
ইন্ (ণিনি),
কর্তৃবাচ্য
+
ঈ
(ঈপ্)
পদ:
বিশেষণ
অর্থ: যে কোনো কিছু পাওয়ার বা অর্জনের জন্য প্রবল ইচ্ছা পোষণ
করে এমন নারী
সমার্থক শব্দাবলি: আকাঙ্ক্ষিণী, প্রত্যাশিণী, কামনাকারিণী, বাসনাকারিণী, লালায়িতা
বিপরীতার্থক শব্দ:
অভিলাষী
[পুংলিঙ্গার্থে]