অবতারী
বানান বিশ্লেষণ : অ+ব্+অ+ত্+আ+র্+ঈ।
উচ্চারণ:
ɔ.bo.t̪a.ri
(অ.বো.তা.রি)
শব্দ-উৎস:
সংস্কৃত অবতারী>
বাংলা অবতারী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অব-
√
তৄ (গমন করা) +
অ (ঘঞ্),
ভাববাচ্য}+বাংলা ঈ
পদ:
বিশেষণ
অর্থ: অবতারী শব্দটি 'অবতর/অবতরণ' (নামা) থেকে অর্থগতভাবে সম্পর্কিত হলেও সরাসরি 'নামার কার্যক্রম' বোঝায় না; এটি মূলত 'অবতার-সংক্রান্ত বা অবতাররূপে প্রকাশিত' অর্থ প্রকাশ করে। হিন্দু ধর্মমতে −যে কোনো আদি রূপ থেকে অবতার হিসেবে অবতরণ করেন, তাঁর আশ্রয় হিসেবে যে দেবতা মূল হিসেবে থাকেন।
সমার্থক শব্দাবলি:
অংশের
আশ্রয়ী, অংশী,
অবতারী।
তথ্যসূত্র
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ
বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।