অকালজলদোদয়
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+ল্+অ+জ্+অ+ল্+অ+দ্+ও+দ্+অ+য়্+অ
উচ্চারণ:
[অ.কা.লো.জ.লো.দো.দয়্] [ɔ.ka.lo.ɟɔ.lo.d̪o.d̪ɔĕ]
শব্দ-উৎস: সংস্কৃত অকালজলদোদয় (অকাল+জলদ+উদয়)>বাংলা অকালজলদোদয়।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য।

অর্থ: অসময়ে জলদ (মেঘের) আবির্ভাব। সাদৃশ্যে কুয়াসা।