অকহতব্য
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+হ্+অ+ত্+অ+ব্+য্+অ।
উচ্চারণ: ɔ.kɔ.ɦo.t̪ob.bo (অ.ক.হো.তোব্.বো)
শব্দ-উৎস: সংস্কৃত অকহতব্য >বাংলা অকহতব্য।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

অর্থ:

১. যা কথনযোগ্য (অশ্লীল বা দুর্বাক্য অর্থে) নয় এমন।
সমার্থক শব্দাবলি: অকথনীয়, অকথ্য, অকহতব্য, অপভাষ, অপভাষা, অপশব্দ, ইতরভাষা।
ইংরেজি:
unspeakable, unutterable; ob scene, filthy।
 

২. ভাষায় বর্ণনা করা যায় না বা বলা যায় না, এই অর্থে- অকথনীয়
সমার্থক শব্দাবলি: অকথনীয়, অনির্বচনীয়, অনুচ্চারণীয়, অনুচার্য, অবর্ণনীয়, অবাচ্য, অভাষ্য।
ইংরেজি:
unspeakable।