অকর্কশা
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+র্+ক্+অ+শ্+আ
উচ্চারণ: [অ.কর্‌ক্‌.কো.শা] [ɔ.kɔrk.ko.ʃa]
শব্দ-উৎস: সংস্কৃত अकर्कशा (অকর্কশা)>বাংলা অকর্কশা।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, স্ত্রীবাচক}।

অর্থ:

১. যা মসৃণ নয় (স্ত্রীলিঙ্গার্থে)।
সমার্থক শব্দাবলি:
অকর্কশা, মসৃণা।

২. আচরণ বা বৈশিষ্ট্যর বিচারে কঠোর নয়, এমন (স্ত্রীলিঙ্গার্থে)।
সমার্থক শব্দাবলি: কোমলা।

৩. শ্রবণের বিচারে যা মধুর বা কোমল নয় এমন (স্ত্রীলিঙ্গার্থে)।
সমার্থক শব্দাবলি : শ্রুতিমধুরা।

বিপরীতার্থক শব্দ: অকর্কশ [পুংলিঙ্গার্থে]।
                            কর্কশা [ভাবার্থে]