অংশা-অংশী
বানান বিশ্লেষণ : অ+ং+শ্+অ-অ+ং+শ্+ঈ।
উচ্চারণ:
ɔŋ.ʃa.oŋ.ʃi (অঙ্‌.শো.অঙ্‌.শা. ওঙ্.শি)
শব্দ-উৎস: সংস্কৃত অংশা-অংশী>বাংলা অংশা-অংশী।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অংশ {
√অংশ্ (ভাগ করা) +অ (অ),,কর্মবাচ্য}-অংশী {√অংশ্ (ভাগ করা) +অ (অ),,কর্মবাচ্য} +ইন (ইনি)}
পদ : বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { পৃথকীকরণ | অখণ্ড পরিবর্তন | পরিবর্তন | ক্রিয়া | মনুষ্য কার্যকলাপ | বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: কোনো অখণ্ড বিষয়কে স্বত্তাধিকার অনুসারে বা বিধি মোতাবেক ভাগ করা ।
সমার্থক শব্দাবলি: অংশন, অংশকরণ, অংশাংশি, অংশাংশিকরণ, অংশীকরণ, খণ্ড খণ্ড করণ, পৃথক্-করণ, পৃথকীকরণ, বণ্টন, বাঁটন, বিভক্তি, বিভাগকরণ, বিভাজন, ভাগকরণ, ভাগাভাগি।
সমার্থক শব্দাবলি:  
ইংরেজি: devision into respective shares।

সূত্র :