বিমূর্তন
নির্দিষ্ট উদাহরণসমূহের সাধারণ বৈশিষ্ট্য বিমূর্ত করে গঠিত একটি সাধারণ ধারণাকে বিমূর্তন বলে।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
abstraction
ব্যাখ্যা: বিমূর্তন হলো মানুষের চিন্তাশক্তির মাধ্যমে একাধিক নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা ঘটনার মধ্যে বিদ্যমান সাধারণ বৈশিষ্ট্য বা ধর্মকে পৃথক করে গঠিত একটি সাধারণ ধারণা। এর কোনো প্রত্যক্ষ দৈহিক অস্তিত্ব নেই; এটি কেবল ধারণাগত বা মানসিক রূপে বিদ্যমান। যেমন— সৌন্দর্য, ন্যায়, সংখ্যা, রঙ, দৈর্ঘ্য, সমতা, গতি ইত্যাদি বিমূর্তন। এগুলো কোনো নির্দিষ্ট বস্তুকে নির্দেশ করে না; বরং বহু বস্তুর মধ্যে বিদ্যমান সাধারণ বৈশিষ্ট্য বা সম্পর্ককে নির্দেশ করে।
অধঃক্রমবাচকতা
-
অবস্থা
-
দল
(group, grouping):
দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা সত্তাকে একটি একক হিসেবে বিবেচনা করলে তাকে দল বলে।
-
মনস্তাত্ত্বিক ঘটনা
(psychological feature)
:জীবের মনোজগতের ঘটনা।
-
মাপ
(measure, quantity, amount)
:কোনো কিছুর আয়তন, পরিমাণ ইত্যাদি জানার জন্য ব্যবহৃত প্রক্রিয়াগত নাম ।
-
যোগাযোগ
(communication)
: যার দ্বারা ব্যক্তি, দল বা জনগোষ্ঠীর ভিতরে তথ্য
আদান-প্রদান করা হয়।
-
সত্তাগুণ
(attribute)
:একটি সত্তা যেসকল গুণ বা বৈশিষ্ট্য ধারণ করে।
-
সম্পর্ক
(relation)
: দুটি সত্তার বা অংশের গুণাবলী দ্বারা সম্পর্কযুক্ত বা অংশভাগী এমন বিরাজিত বিমূর্তন অবস্থা।
-
সেট