অবস্থা
কোনো সত্তা তার প্রধান বৈশিষ্ট্যগুলোর বিচারে যে অবস্থায় থাকে।
ঊর্ধ্বক্রমবাচকতা
{। অবস্থা |
সত্তাগুণ |
|বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি: state
ব্যাখ্যা:
অবস্থা হলো কোনো ব্যক্তি, বস্তু, গোষ্ঠী, ব্যবস্থা বা ঘটনার একটি নির্দিষ্ট সময়ে তার প্রধান বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে বিদ্যমান দশা। এই অবস্থা সময়, পরিবেশ বা অন্যান্য প্রভাবের কারণে পরিবর্তিত হতে পারে। যেমন— জ্ঞানের বর্তমান অবস্থা, স্বাস্থ্যের অবস্থা, অর্থনৈতিক অবস্থা ইত্যাদি।
অধঃক্রমবাচকতা
-
অভিজ্ঞাগত অবস্থা
(cognitive state, state of mind): অভিজ্ঞা, উপলব্ধি, চিন্তা বা মানসিক প্রক্রিয়ার বিচারে বিদ্যমান অবস্থা।
- অস্তিত্ব
(
being,
beingness, existenc) কোনো সত্তার বিদ্যমান থাকার অবস্থা বা সত্য।
- সামাজিক অবস্থা
(social state)
কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সমাজের সামাজিক সম্পর্ক, রীতি, বিধি, মর্যাদা ও পারস্পরিক অবস্থানের বিচারে বিদ্যমান অবস্থা।
- শারীরবৃত্তীয় অবস্থা
(physiological state, physiological condition ):
শরীরিক কার্যক্রমের সূত্র সৃষ্ট অবস্থা
- অর্থনৈতিক অবস্থা
(economic state):
অর্থনৈতিক সামর্থ্য, সম্পদ, আয় বা আর্থিক অবস্থার বিচারে বিদ্যমান দশা।
- রাজনৈতিক অবস্থা
(political state):
রাজনৈতিক ক্ষমতা, শাসনব্যবস্থা বা রাজনৈতিক পরিবেশের বিচারে বিদ্যমান অবস্থা।
- আইনগত অবস্থা
(legal status):
আইন ও বিধিবিধানের বিচারে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সত্তার স্বীকৃত অবস্থা।