অনৃণী [অ.নৃ.নি] [ɔ.nri.ni]
সংস্কৃত अनृणी (অনৃণী)>বাংলা অনৃণী।
অ (
উপসর্গ)- ঋণী{ঋণ  +ইন্ (ইনি)=ঋণিন্ +ঈ (ঙীপ্)}>অঋণী>অনৃণী।}
অ (নাই) ঋণ যাহার/নঞ্ বহুব্রীহি সমাস ++
ঈ (ঙীপ্)
অ (নাই) ঋণ যাহার/নঞ্ বহুব্রীহি সমাস}।
বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
২.১. অর্থ : ১. ঋণ
পরিশোধের দায় থেকে মুক্ত, এমন পুরুষ।
              ২.
যে ঋণ পরিশোধ করেছে।
              ৩. যার উপস্থিত ঋণ নাই।
সমার্থক শব্দাবলি :
অঋণ, অঋণী, অনৃণী, ঋণমুক্ত, ঋণরহিত, ঋণশূন্য, ঋণহীন, ঋণাভাব, কর্জহীন, ধারমুক্ত, ধারহীন, দেনামুক্ত, দেনারহিত, দেনাশূন্য।
বিপরীতার্থক শব্দ : অনৃণিনী [স্ত্রীলিঙ্গার্থে]
                        ঋণী [ভাবার্থে]

ইংরেজি : A man who is free from debt, not a debtor
।