অহন
বানান বিশ্লেষণ: অ+হ্+অ+ন্+অ
উচ্চারণ:
ɔ.ɦon (অ‌ন্.হো)।
শব্দ-উৎস: সংস্কৃত
অহন>বাংলা অহন।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অ (ন)-
√হা (ত্যাগ করা) + অন (কনিন্), কর্তৃবাচ্য}।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {সময়-কাল | মৌলিক পরিমাপ | মাপ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
অর্থ: যা রাত্রি ত্যাগ করে, এই অর্থে- দিনরাত্রির মধ্যে আলোকিত অংশ।
সমার্থক শব্দাবলি:
 অংশক, অহঃ, অহ, অহ্ন, দিন, দিব, দিবস, দিবা।
ইংরেজি
: day।

যুক্তশব্দ: