বিভাজনীয় [বি.ভা.জো.নি.ও] [bi.bʰa.ɟo.ni.o]
সংস্কৃত विभाजनीय (বিভাজনীয়)>বাংলা বিভাজনীয়।
বি-√ভাজ্ (ভাগ করা) +অনীয় (অনীয়রঃ), ,কর্মবাচ্য।
বিশেষণ {নাম-বিশেষণ, যোগ্যতাবাচক, পুরুষবাচক}
অর্থ : যা ভাগের বা কর্তনের উপযুক্ত।
সমার্থক শব্দাবলি: অংশনীয়, অংশয়িতব্য, কর্তনীয়, কাট্য, খণ্ডনযোগ্য, খণ্ডনসাধ্য, খণ্ডনীয়, খণ্ড্য, ছেদনযোগ্য, ছেদনসাধ্য, ছেদনীয়, ছেদ্য, বিভাজনীয়, বিভাজ্য।
বিপরীতার্থক শব্দ : বিভাজনীয়া (স্ত্রীলিঙ্গার্থে)
ইংরেজি : divisible into parts or share, to be divided
।