ছেদ্য [ছেদ্.দো]
সংস্কৃত
छेद्य (ছেদ্য)>বাংলা ছেদ্য।
√ছিদ্ (ছেদন করা) +
য (ণ্যৎ), কর্মবাচ্য।

বিশেষণ {নাম-বিশেষণ, যোগ্যতাবাচক, পুরুষবাচক}
অর্থ : যা ভাগের বা কর্তনের উপযুক্ত।
সমার্থক শব্দাবলি: অংশনীয়, অংশয়িতব্য, কর্তনীয়, কাট্য, খণ্ডনযোগ্য, খণ্ডনসাধ্য, খণ্ডনীয়, খণ্ড্য, ছেদনযোগ্য, ছেদনসাধ্য, ছেদনীয়, ছেদ্য, বিভাজনীয়, বিভাজ্য।
বিপরীতার্থক শব্দ : ছেদ্যা (স্ত্রীলিঙ্গার্থে)
ইংরেজি : divisible into parts or share, to be divided
।