ছেঁচতলা
বানান বিশ্লেষণ: ছ্+এ+ঁ+চ্+অ+ত্+অ+ল্+আ
উচ্চারণ: [ছাঁচ্.ত.লা][cʃʰ̃ecʃ.t̪ɔ.la]
শব্দরূপ:
ছেঁচ { সংস্কৃত ছদন (আবরণ)। হিন্দি ছজ্জা>বাংলা ছঞ্চা, ছঞ্চি, ছাঁইচ>ছাঁচ>ছেঁচ} +তলা {সংস্কৃত তল>প্রাকৃত, বাংলা, হিন্দি (তল +আ)}। ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
ছেঁচের তলা/ষষ্ঠী তৎপুরুষ সমাস
পদ :
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| অবস্থান | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা }

অর্থ: ঘরের চালের আনুভূমিক বা ঈষৎ নিম্নগামী বর্ধিত অংশ, যা দেওয়ালের বর্ধিতাকারে থাকে, তার নাম ছাঁচ। এর নিচ থেকে ভূমি পর্যন্ত সকল অংশই অইলতলা। বৃষ্টির সময় উপর দিয়ে চালের পানি যেখানে গড়িয়ে পড়ে, সেখান থেকে গৃহের দেওয়াল পর্যন্ত অংশ।
সমার্থক শব্দ:
অইলতলা, ওইলতলা, কানাচতলা, ছঞ্চাতলা, ছঞ্চিতলা, ছাঁইচতলা, ছাঁচতলা, ছেঁচতলা, সঞ্চাতলা।


সূত্র :