ক্ষত
বানান বিশ্লেষণ: ক্+ষ্+অ+ত্+অ
উচ্চারণ:
kʰɔ.t̪o (খ.তো)।
শব্দ-উৎস:
সংস্কৃত ক্ষত > বাংলা ক্ষত

১. রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ক্ষণ্ (আঘাত করা) + ত (ক্ত), কর্মবাচ্য
পদ:
বিশেষ্য।
অর্থ: আঘাত হইতে উৎপন্ন।
সমার্থক শব্দাবলি: আঘাত, আহত, ক্ষত , ঘা ।

পদ: বিশেষণ
অর্থ: আঘাতের দ্বারা দেহের বিদীর্ণ।
সমার্থক শব্দাবলি: আঘাতপ্রাপ্ত, প্বিদারিত, কর্তিত ।

২. রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
ক্ষণ্ ( বিনষ্ট করা) + ত (ক্ত), কর্মবাচ্য
পদ: বিশেষ্য
অর্থ:  যা বিনষ্ট করা করে
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অপচয়, ক্ষয় , অবক্ষয় ।

৩. রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
ক্ষণ্ ( হত্যা করা) + ত (ক্ত), কর্মবাচ্য
পদ: বিশেষ্য।
অর্থ:  যা সম্পূর্ণ ধ্বংস করে
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ক্ষতি, নাশ, হানি


সূত্র: