কপটতাহীন
বানান বিশ্লেষণ: ক্+অ+প্+অ+ট্+অ+ত্+আ+হ্+ঈ+ন্
উচ্চারণ:
[ক.পো.ট.তা.হিন্] [kɔ.po.ʈɔ.t̪a.ɦin]
শব্দ-উৎস: সংস্কৃত कपटताहीन (কপটতাহীন)>বাংলা কপটতাহীন।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কপটতা {{√কপ্ (অসঙ্গত ব্যবহার করা) + অট্ (অটন), কর্তৃবাচ্য} +তা (তল্)}}+হীন {√হা (ত্যাগ করা) +ত (ক্ত), কর্মবাচ্য।}
পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}।
অর্থ:
 কপটতা নাই এই অর্থে কপটতাহীন।
সমার্থক শব্দাবলি: অকপট,
অমায়িক, কপটতাশূন্য, কপটতাহীন
ইংরেজি : frank, candid, sincere, above board; straightforward; unreserved.