কপটতাহীনা
বানান বিশ্লেষণ: ক্+অ+প্+অ+ট্+অ+ত্+আ+হ্+ঈ+ন্+আ
উচ্চারণ:
[ক.পো.ট.তা.হি.না] [kɔ.po.ʈɔ.t̪a.ɦi.na]
শব্দ-উৎস: সংস্কৃত कपटताहीना (কপটতাহীনা)>বাংলা কপটতাহীনা।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কপটতা {{√কপ্ (অসঙ্গত ব্যবহার করা) + অট্ (অটন), কর্তৃবাচ্য} +তা (তল্)}}+হীন {√হা (ত্যাগ করা) +ত (ক্ত), কর্মবাচ্য।}+আ (টাপ্)
পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, স্ত্রীবাচক}।
অর্থ:
 কপটতা নাই এই অর্থে কপটতাহীন।
সমার্থক শব্দাবলি:
ইংরেজি : frank, candid, sincere, above board; straightforward; unreserved.