মূর্ছনা
বানান্ বিশ্লেষণ : ম্ +ঊ+র্+ছ+অ+ন্+আ
উচ্চারণ:
murc.cʰo.na (মূর্চ্.ছো.না)
শব্দ-উৎস: সংস্কৃত মূর্চ্ছনা> বাংলা মূর্ছনা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: √মূর্চ্ছি {√মূর্চ্ছ (জ্ঞানরহিত ভাব) + ই (ণিচ)}+ অন্ (ল্যুট) +আ (টাপ্)
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {মূর্ছনা। গ্রাম। স্বরবিন্যাস । স্বর । সাঙ্গীতিক স্কেল। সঙ্গীতোপযোগী ধ্বনি। যৌগিকধ্বনি । শ্রাব্য-ধ্বনি | শব্দ | শব্দলক্ষণ গুণ | লক্ষণগুণ । সত্তাগুণ বিমূর্তন| বিমূর্ত-সত| সত্তা|}

অর্থ: প্রাচীন ভারতীয় সঙ্গীত পদ্ধতির স্কেল বা ঠাটের সমতুল্য আরোহণ ও অবরোহণ পদ্ধতি। প্রাচীন ভারতীয় সঙ্গীত পদ্ধতি অনুসারে বলা হয়- গ্রাম থেকে মূর্ছনা সৃষ্টি হয়েছিল।   
    [দেখুন : মূর্ছনা (সঙ্গীত কোষ)]