ভুক্ত
বানান বিশ্লেষণ: ভ্+উ+ক্+ত্+অ।
উচ্চারণ:
bʰuk.t̪o
(ভুক্.তো)
শব্দ-উৎস:
সংস্কৃত ভুক্ত>
বাংলা ভুক্ত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√ভুজ্
(ভোজন করা, উপভোগ করা) +
ত (ক্ত),
কর্মবাচ্য।
পদ:
বিশেষণ
অর্থ:
১. যা ভোজন করা হয়েছে এমন।
সমার্থক শব্দাবলি: খাদিত, ভক্ষিত, ভুক্ত।
২.
যা কোনো কিছুর মধ্যে নিহিত হয় এমন।
সমার্থক শব্দাবলি: অন্তর্গত, ভুক্ত।