জীবসত্তা
এমন একটি জীবন্তবস্তু, যা বৃদ্ধি পায়, নিজে স্বাধীনভাবে কাজ করতে পারে।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
organism, being
ব্যাখ্যা: জীবসত্তা হলো এমন একটি জীবন্তবস্তু, যা নিজস্ব বিপাকক্রিয়া
পরিচালনা করে, বৃদ্ধি পায়, পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয়, বংশবিস্তার করতে পারে
এবং স্বাধীনভাবে জীবনধারণ করে। জীবসত্তা এককোষী অথবা বহুকোষী—উভয়ই হতে পারে।
জীবসত্তাকে প্রধানত তিনটি বৃহৎ দলে ভাগ করা যায়— অণুজীব, উদ্ভিদ এবং প্রাণী।
অধঃক্রমবাচকতা
( microorganism, micro-organism)
অণুবীক্ষণযন্ত্রে দৃশ্যমান হয় এমন যে কোনো জীব।
উদ্ভিদ
(Plant, flora, plant life)
: চলাচলে অক্ষম এমন জীবসত্তা।
কঠিন খাদ্যগ্রহণে অক্ষম, কোষসমূহ জড়প্রাচীর ধর্মী, এবং প্রাণীকুলের মতো স্বচ্ছায় চলাচলে অক্ষম- এবং স্নায়ুতন্ত্র,
রেচনতন্ত্র, শ্বসনতন্ত্র, রক্তসংবহনতন্ত্র নাই- এমন জীবজগতের সদস্যসমূহের জাতিগত নাম হলো উদ্ভিদ।
ব্যক্তি
(person, individual, someone, somebody, mortal, soul)
: এককভাবে আত্ম-প্রকাশিত সত্তা অর্থে (ব্যক্তিবাচ্য)-একক মানুষ, একক লোক।
প্রাণী
(animal, animate being, beast, brute, creature, fauna)
:এমন একটি জীবন্তবস্তু, যা বৃদ্ধি পায়, নিজে স্বাধীনভাবে কাজ করতে পারে।