গণিত
পরিমাণ, সংখ্যা, আকার, বিন্যাস, গঠন ও এদের পারস্পরিক সম্পর্ক নিয়ে যৌক্তিক বিশ্লেষণ ও সাংগঠনিক জ্ঞানচর্চার বিজ্ঞান।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ গণিত |
বিজ্ঞান |
জ্ঞানশাখা |
জ্ঞানক্ষেত্র |
প্রজ্ঞা |
জ্ঞান |
অভিজ্ঞা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
mathematics, math, maths
ব্যাখ্যা: তাত্ত্বিক ও ব্যাবহরিক বিষয়ের উপর ভিত্তি করে গণিতকে নানাভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন-
- ফলিত গণিত
(applied mathematics, applied math)
ভৌত, জীববিজ্ঞান, প্রকৌশল, অর্থনীতি, সমাজবিজ্ঞান ইত্যাদি ক্ষেত্রে গাণিতিক নীতি ও পদ্ধতির প্রয়োগ নিয়ে যে শাস্ত্রে জ্ঞানচর্চা করা হয়।
- বিশুদ্ধ গণিত
(
pure mathematics): যে শাস্ত্রে তাৎক্ষণিক ব্যবহারিক প্রয়োগের কথা বিবেচনা না করে সংখ্যা, গঠন, সম্পর্ক, যুক্তি ও গাণিতিক সূত্রের স্বরূপ নিয়ে স্বাধীনভাবে আলোচনা ও গবেষণা করা হয়।