কে সে পরম সুন্দর, যাঁহারি লাবণ্যে পূর্ণ অনন্ত অম্বর॥
আনন্দ-ঝঙ্কারে যাঁর, মনের বিচিত্র তার,
ছন্দে ছন্দে সুরে সুরে বাজে নিরন্তর॥
সে সংগীতে হলে লীন, মনোবীণা স্পন্দহীন,
তিলেক বিচ্ছেদে তাঁর ব্যাকুল অন্তর।
রূপ তাঁর সর্বস্থানে রস তাঁর ঝরে প্রাণে,
প্রেম তাঁর কোলে টানে বিশ্বচরাচর॥