অন্তরতর অন্তরতম তিনি যে, ভুলো না রে তাঁয়;
থাকিলে তাঁহার সঙ্গে পাপ তাপ দূরে যায় ॥
হৃদয়ের প্রিয়ধন তাঁর সমান কে ?
সেই সখা বিনে সুখ-শান্তি দিবে কে তোমায়?
ধন জন জীবন সব তাঁরি করুণা,
তার করুণা মুখে বলা নাহি যায়;
এত যাঁর করুণা, তাঁরে কি ভুলিবে?
তাঁরে ছাড়িয়ে ভবসাগরে ত্রাণ কোথায়?