বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: এ দিন আজি কোন্ ঘরে গো খুলে দিল দ্বার ?
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর
পূজা পর্যায়ের
৩১০ সংখ্যক গান। উপবিভাগ
আনন্দ
২:
এ দিন আজি কোন্ ঘরে গো খুলে দিল দ্বার ?
আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার ?।
কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে,
উষা কাহার আশিস বহি হল আঁধার পার ?।
বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা—
কার হৃদয়ের মাঝে হল তাদের মালা গাঁথা ?
বহু যুগের উপহারে বরণ করি নিল কারে,
কার জীবনে প্রভাত আজি ঘুচায় অন্ধকার ?।
RBVBMS 131
[নমুনা]
পাঠভেদ: RBVBMS 131
পাণ্ডুলিপিতে লিখিত আদি পাঠের সাথে গীতবিতানের পাঠের পার্থক্য রয়েছে।
রচনাকাল ও স্থান: RBVBMS 131-তে লিখিত এই গানের সাথে
গানটির রচনাকাল ও স্থানের উল্লেখ আছে- '২৪ আশ্বিন/প্রভাত/গয়া'। উল্লেখ্য, ১৩২১
বঙ্গাব্দের ২২শে আশ্বিন তারিখে রবীন্দ্রনাথ বুদ্ধগয়া যান। এখানে তিনি মহান্ত মহারাজের
অতিথি হিসাবে ২৪শে আশ্বিন পর্যন্ত অবস্থান করেন। এই সময়ের ভিতরে তিনি এই গানটিই-সহ
৩টি গান রচনা করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৫৩ বৎসর ৫ মাস।
[৫৩ বৎসর অতিক্রান্ত
বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
কাব্যগ্রন্থ
-
গীতবিতান
-
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।
১৩২১ বঙ্গাব্দে প্রকাশিত 'গীতালি'র প্রথম সংস্করণ থেকে গৃহীত হয়েছিল।
পৃষ্ঠা ৫১২] [নমুনা]
-
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ [বিশ্বভারতী, মাঘ ১৩৪৮। পর্যায়:
পূজা,
উপবিভাগ:
আনন্দ
২, পৃষ্ঠা: ১২৬-১২৭] [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ ( বিশ্বভারতী, কার্তিক ১৪১২ ), পর্যায়:
পূজা
৩১০, উপবিভাগ:
আনন্দ ২।
- গীতালি
-
প্রথম সংস্করণ
[ইন্ডিয়ান প্রেস, ১৩২১ বঙ্গাব্দ ১৯১৪ খ্রিষ্টাব্দ।
৯০ সংখ্যক গান। পৃষ্ঠা: ৯৭। [নমুনা]
- রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ২৭৯-২৮০।
- রেকর্ডসূত্র: এই গানটি ১৯৪১ খ্রিষ্টাব্দে মুক্তিপ্রাপ্ত 'পরিচয়'
নামক চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছিল। শিল্পী ছিলেন কে.এল, সায়গল। গানটির রেকর্ড
প্রকাশ করেছিল এইচএমভি। রেকর্ড নম্বর H 914
- প্রকাশের কালানুক্রম: গানটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩২১ বঙ্গাব্দে
প্রকাশিত গীতালিতে (প্রথম
সংস্করণ ১৩২১ বঙ্গাব্দ)।
এরপর যে সকল গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রকাশিত
হয়েছিল, সেগুলো হলো-
কাব্যগ্রন্থ
নবম খণ্ড
(১৩২৩ বঙ্গাব্দ),
গীতিচর্চ্চা
(১৩৩২ বঙ্গাব্দ) ও
সঞ্চয়িতা (১৩৩৮ পৌষ বঙ্গাব্দ)। ১৩৩৯ বঙ্গাব্দে প্রকাশিত
গীতবিতান
-এর
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ ১৩২১ বঙ্গাব্দে প্রকাশিত 'গীতালি'র প্রথম
সংস্করণ থেকে গৃহীত হয়েছিল। এরপর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে।
এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা
পর্যায়ের
আনন্দ
উপবিভাগের দ্বিতীয় গান হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড
গীতবিতানের
পূজা
পর্যায়ের ৩১০ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি একইভাবে অখণ্ড গীতবিতানের
তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
- স্বরলিপি: সুধীরচন্দ্র কর। [পাণ্ডুলিপি থেকে স্বরবিতান-৪৪-তে
গৃহীত হয়েছে। ]
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
পূজা
(আনন্দ)।
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্টের গান।
- রাগ:
- অঙ্গ: বাউল [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা: ৩৫]
- বিভাস (বাংলা) [রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা:
৬৬]
- তাল:
-
দাদরা।
- [স্বরবিতান-৪৪-তে গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ
নেই। উক্ত স্বরলিপিতে ছন্দোবিভাজন দেখানো হয়েছে, ৩।৩ ছন্দ।
অর্থাৎ গানটি 'দাদরা' তালে নিবদ্ধ। ]
- [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস,
ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা: ৩৫]
- [রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬৬]
[দাদরা
তালে নিবদ্ধ গানের তালিকা]
- গ্রহস্বর: ধর্সা।
- লয়: দ্রুত।