বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
প্রাণে খুশির
তুফান উঠেছে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পূজা
পর্যায়ের ৩১৪ সংখ্যক গান। উপবিভাগ
আনন্দ ৬:
প্রাণে খুশির
তুফান উঠেছে।
ভয়-ভাবনা বাধা টুটেছে
॥
দুঃখকে আজ কঠিন
বলে জড়িয়ে ধরতে বুকের তলে
উধাও হয়ে হৃদয় ছুটেছে
॥
হেথায় কারো
ঠাঁই হবে না
মনে ছিল এই ভাবনা,
দুয়ার ভেঙে সবাই জুটেছে।
যতন করে আপনাকে
যে রেখেছিলেম ধুয়ে মেজে,
আনন্দে সে ধুলায় লুটেছে
॥
RBVBMS 229
[নমুনা]
রচনাকাল ও স্থান: RBVBMS 229 পাণ্ডুলিপিতে
গানটির সাথে গানটি রচনার স্থান ও তারিখ উল্লেখ আছে- 'Cheyne
Walk.
৯ ভাদ্র'।
উল্লেখ্য,
১৩১৯ বঙ্গাব্দের ১৪ জ্যৈষ্ঠ
[২৭ মে ১৯১২ খ্রিষ্টাব্দ], রবীন্দ্রনাথ বোম্বাই থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা দেন। এই বৎসরে তিনি
ইউরোপের নানা জায়গায় ঘুরে বেড়ান। এই বৎসরের ৯
ভাদ্র ১৩২০ বঙ্গাব্দ ইংল্যান্ডের
6 Moor's Garden/Cheyne Walk-এ
অবস্থানকালে রবীন্দ্রনাথ এই গানটি রচনা করেছিলেন।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল
৫২ বৎসর ৪ মাস বয়সের রচনা।
[
রবীন্দ্রনাথের ৫২ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
গীতবিতান
-
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী,
আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩২১ বঙ্গাব্দে প্রকাশিত 'গীতিমাল্য'র
প্রথম সংস্করণ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা ৪২৫]
[নমুনা]
- প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ
[বিশ্বভারতী, মাঘ
১৩৪৮। পর্যায়:
পূজা,
উপবিভাগ:
আনন্দ
৬,
পৃষ্ঠা: ১২৮]
[নমুনা]
- অখণ্ড,
তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়:
পূজা ৩১৪,
উপবিভাগ:
আনন্দ
৬।
-
গীতিমাল্য
-
প্রথম সংস্করণ
[ইন্ডিয়ান
পাবলিশিং হাউস, ১৯ আষাঢ় ১৩২১ বঙ্গাব্দ। ৩৬ সংখ্যক
গান। পৃষ্ঠা:
৫২]
[নমুনা]
- রবীন্দ্ররচনাবলী একাদশ
খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ১৬২।
-
গীতলেখা
১ম ভাগ [বৈশাখ ১৩২৪ দিনেন্দ্রনাথ ঠাকুর-স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল]
-
স্বরবিতান
ঊনচত্বারিংশ (৩৯) খণ্ডের ১৯ সংখ্যক গান। পৃষ্ঠা ৫৪-৫৫।
[নমুনা]
- পত্রিকা:
- প্রকাশের কালানুক্রম:
১৩২০ বঙ্গাব্দের ১১ই মাঘ
আদি ব্রাহ্মসমাজের চতুরশীতিতম সাংবৎসরিক
ব্রহ্মোৎসবের
প্রাতঃকালীন অধিবেশন অনুষ্ঠিত হয়।
এই সূত্রে গানটি
তত্ত্ববোধিন পত্রিকার 'ফাল্গুন ১৩২০ বঙ্গাব্দ' সংখ্যা ও
প্রবাসী
পত্রিকার 'চৈত্র
১৩২০ বঙ্গাব্দ'
সংখ্যায় প্রকাশিত হয়েছিল। এর পর যে সকল গ্রন্থাদিতে গানটি অন্তর্ভুক্ত হয়ে
প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
গীতিমাল্য
প্রথম সংস্করণ
(১৩২১ বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থ
নবম খণ্ড
(১৩২৩ বঙ্গাব্দ) ও
গীতলেখা
১ম ভাগ (১৩২৪ বঙ্গাব্দ)।
এ সকল পত্রিকা এবং গ্রন্থাদিতে গানটি প্রকাশের পর
গীতবিতান
-এর
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ
১৩২১ বঙ্গাব্দে প্রকাশিত 'গীতিমাল্য'-র প্রথম সংস্করণ থেকে গৃহীত
হয়েছিল। এরপর
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের
আনন্দ
উপবিভাগের
ষষ্ঠ
গান হিসেবে। ১৩৭১
বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ৩১৪ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত
হয়েছিল।
গানটি
একইভাবে অখণ্ড গীতবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত
হয়েছিল ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
-
দিনেন্দ্রনাথ ঠাকুর।
- দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপিটি গীতলেখা ১ম ভাগ থেকে স্বরবিতান-৩৯-এর
সুরভেদ/ছন্দেভেদ পত্রে গৃহীত হয়েছে।
স্বরবিতান-৩৯-এ
গৃহীত মূল স্বরলিপিটি কার, তা জানা যায় না।
- পর্যায়
- বিষয়াঙ্গ:
পূজা
(আনন্দ)
- সুরাঙ্গ: খেয়ালাঙ্গ।
- রাগ:
- ভৈরবী-রামকেলী।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা: ৬৬]
- ভৈরব-ভৈরবী।
[রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১।
পৃষ্ঠা: ১১৪]
- তাল:
একতাল।
- স্বরবিতান-৩৯-এ গৃহীত
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিতে
ছন্দোবিভাজন দেখানো হয়েছে,
৩।৩।৩।৩ মাত্রা ছন্দে
'একতাল'-এ নিবদ্ধ।
- রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা: ৬৬।
- রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১।
পৃষ্ঠা: ১১৪>।
[একতাল
তালে নিবদ্ধ গানের তালিকা]
- গ্রহস্বর:
মা।
- লয়:
দ্রুত।