বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: আজি এ আনন্দসন্ধ্যা সুন্দর বিকাশে,আহা
পাঠ ও
পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর
পূজা
পর্যায়ের ৩২০ সংখ্যক গান। উপবিভাগ
আনন্দ
১২:
আজি এ আনন্দসন্ধ্যা সুন্দর বিকাশে, আহা ॥
মন্দ পবনে আজি ভাসে আকাশে
বিধুর ব্যাকুল মধুমাধুরী, আহা ॥
স্তব্ধ গগনে গ্রহতারা নীরবে
কিরণসঙ্গীতে সুধা বরষে, আহা।
প্রাণ মন মম ধীরে ধীরে প্রসাদরসে আসে ভরি,
দেহ পুলকিত উদার হরষে, আহা ॥
- তথ্যসন্ধান
- রচনাকাল ও স্থান:
সঙ্গীত প্রকাশিকা পত্রিকা'র 'মাঘ ১৩১৫ বঙ্গাব্দ' সংখ্যায় গানটি
প্রকাশিত হয়েছিল। ধারণা করা হয়, এই গানটি
পৌষ মাসে রচনা করেছিলেন।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৭ বৎসর ৮ মাস।
[রবীন্দ্রনাথের
৪৭ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
- প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
- গান
-
দ্বিতীয় সংস্করণ
[ইন্ডিয়ান প্রেস। ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ।
ব্রহ্মসঙ্গীত। রাগিণী পূরবী, তাল তেওরা। পৃষ্ঠা: ৩৮৭। [নমুনা]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮।
১৩১৫
বঙ্গাব্দে
প্রকাশিত 'গান' গ্রন্থ' থেকে গৃহীত হয়েছিল। কিন্তু
১৩১৫ সনে প্রকাশিত 'গান'
গ্রন্থ'-এ
গানটি ছিল না। প্রকৃতপক্ষে গানটি মুদ্রিত হয়েছিল গান ১৩১৬
বঙ্গাব্দে প্রকাশিত 'গান' গ্রন্থের দ্বিতীয় সংস্করণে। পৃষ্ঠা:
২৬৭]
[নমুনা]
-
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ
[বিশ্বভারতী, মাঘ
১৩৪৮। পর্যায়:
পূজা,
উপবিভাগ:
আনন্দ
১২।
পৃষ্ঠা: ১৩০-১৩১]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- অখণ্ড সংস্করণ,
তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২),
পর্যায়:
পূজা ৩২০,
উপবিভাগ:
আনন্দ
১২।
- ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১ বঙ্গাব্দ। পৃষ্ঠা: ১৯৬]
[নমুনা]
-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ষষ্ঠ ভাগ
(জ্যৈষ্ঠ ১৩১৮ বঙ্গাব্দ)।
পূরবী-তেওড়া। কাঙ্গালীচরণ
সেন কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
স্বরবিতান পঞ্চবিংশ (২৫)
খণ্ডের পঞ্চম গান। পৃষ্ঠা ১৪-১৫
[নমুনা]
- পত্রিকা:
- প্রকাশের
কালানুক্রম:
সঙ্গীত প্রকাশিকা পত্রিকা
'মাঘ ১৩১৫ বঙ্গাব্দ' সংখ্যায় প্রথম প্রকাশিত
হয়েছিল।
১৩১৫ বঙ্গাব্দের ১১ই মাঘ
৭৯তম মাঘোৎসবে গানটি প্রথম পরিবেশিত হয়েছিল। এই সূত্রে গানটি
তত্ত্ববোধিনী
পত্রিকার 'ফাল্গুন ১৩১৫ বঙ্গাব্দ' সংখ্যায়
প্রকাশিত হয়েছিল। এরপর যে সকল গ্রন্থাদিতে গানটি অন্তর্ভুক্ত হয়ে
প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-গান
দ্বিতীয় সংস্করণ
(১৩১৬ বঙ্গাব্দ),
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ষষ্ঠ ভাগ (জ্যৈষ্ঠ ১৩১৮ বঙ্গাব্দ),
ধর্ম্মসঙ্গীত
(১৩২১ বঙ্গাব্দ) ও
কাব্যগ্রন্থ দশম খণ্ড
(১৩২৩ বঙ্গাব্দ)।
এরপর ১৩৩৮ বঙ্গাব্দে গানটি
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল।
এই গ্রন্থের
সূচিতে আছে- গানটি '১৩১৫ সনে
প্রকাশিত 'গান' গ্রন্থ হইতে'। কিন্তু
১৩১৫ সনে প্রকাশিত 'গান'
গ্রন্থ'-এ গানটি ছিল না।
প্রকৃতপক্ষে গানটি মুদ্রিত হয়েছিল গান
১৩১৬
বঙ্গাব্দে প্রকাশিত 'গান' গ্রন্থের দ্বিতীয় সংস্করণে।
এরপর ১৩৪৮
বঙ্গাব্দের মাঘ মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল পূজা পর্যায়ের
উপবিভাগ
আনন্দ-এর
১২
সংখ্যক গান হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন
মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের
৩২০ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি একইভাবে অখণ্ড
গীতবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
পূজা
(আনন্দ)।
ব্রহ্মসঙ্গীত।
- সুরাঙ্গ:
- ধ্রুপদাঙ্গ।
- এটি একটি ভাঙা গান।
মূলগানের রচয়িতা ছিলেন সুরত সেন।
মূল গান : পূরবী। তেওরা
বহুর বজাও বংশী
কাহ্নর রচক হাঁ হাঁ॥
তেরী মূরলা মনমোহ লিয়ো হৈ
মধুর বাজাত যমুনা-তট হাঁ হাঁ
॥
তান শুনত শুধ বুধ সব গয়ে
মন মে লাগত বড় চমক হাঁ হাঁ।
ভানুতনয়া সলিল জোর উজান বহে
সারি শুক মৌর ভুল গয়ে গাবন ঠমক হাঁ হাঁ ॥
["সঙ্গীতচন্দ্রিকা।
পৃষ্ঠা: ৩৫৮। গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়। ১৪১৫]
- রাগ:
পুরবী।
- স্বরবিতান পঞ্চবিংশ (২৫) খণ্ড
[পুরবী রাগে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- তাল:
তেওরা।
- গ্রহস্বর:
ন্।
- লয়: মধ্য।