বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
বিপুল তরঙ্গ রে
পাঠ ও পাঠভেদ:

        বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে।
সব গগন উদ্বেলিয়া— মগন করি অতীত অনাগত
আলোকে-উজ্জ্বল জীবনে-চঞ্চল একি আনন্দ-তরঙ্গ ॥
        তাই, দুলিছে দিনকর চন্দ্র তারা,
        চমকি কম্পিছে চেতনাধারা,
আকুল চঞ্চল নাচে সংসার,    কুহরে হৃদয়বিহঙ্গ ॥