বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: এত আনন্দধ্বনি উঠিল কোথায়
পাঠ ও পাঠভেদ:
এত আনন্দধ্বনি উঠিল কোথায়,
জগতপুরবাসী সবে কোথায় ধায় ॥
কোন্ অমৃতধনের পেয়েছে সন্ধান,
        কোন্ সুধা করে পান!
কোন্ আলোকে আঁধার দূরে যায় ॥