বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে
পাঠ ও পাঠভেদ:

    আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে,
    আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে ॥
দেহমনের সুদূর পারে   হারিয়ে ফেলি আপনারে,
    গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে ॥
    আমার মুক্তি সর্বজনের মনের মাঝে,
    দুঃখবিপদ-তুচ্ছ-করা কঠিন কাজে।
বিশ্ববিধাতার যজ্ঞশালা     আত্মহোমের বহ্নি জ্বালা—
    জীবন যেন দিই আহুতি মুক্তি-আশে ॥