বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
আমার প্রাণের গভীর গোপন মহা-আপন সে কি
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর
পূজা
পর্যায়ের ৩৪০ সংখ্যক গান। উপবিভাগ
বিশ্ব
৭:
আমার প্রাণে গভীর গোপন মহা-আপন সে কি,
অন্ধকারে হঠাৎ তারে দেখি ॥
যবে দুর্দম ঝড়ে আগল খুলে পড়ে,
কার সে নয়ন—’পরে নয়ন যায় গো ঠেকি ॥
যখন আসে পরম লগন তখন গগন-মাঝে
তাহার ভেরী বাজে।
বিদ্যুত-উদ্ভাসে বেদনারই দূত আসে,
আমন্ত্রণের বাণী যায় হৃদয়ে লেখি ॥
- তথ্যসন্ধান
- পাণ্ডুলিপির পাঠ:
- পাঠভেদ:
স্বরবিতান-৩-এর ১৬৫
পৃষ্ঠার
পাঠভেদ অংশে নিম্নোক্ত পাঠভেদটি দেয়া আছে-
নয়ন যায় গো ঠেকি : গীতবিতান ৩
(শ্রাবণ ১৩৩৯)
নয়ন যায় যে ঠেকি :
স্বরবিতান ৩ (বৈশাখ ১৩৪৫)
তাহার ভেরি বাজে
:
স্বরলিপি, স্বরবিতান ৩ (বৈশাখ ১৩৪৫)
তাহারি ভেরী বাজে : গীতবিতান ৩ (শ্রাবণ ১৩৩৯)
কথার অংশ, স্বরবিতান ৩ (বৈশাখ ১৩৪৫)
- রচনাকাল ও স্থান: ১৩৩২ বঙ্গাব্দের ২৫ থেকে ২৭শে চৈত্রের ভিতরে শান্তিনিকেতনে থাকাকালে এই
গানটি-সহ মোট রবীন্দ্রনাথ দুটি গান রচনা করেছিলেন। গান দুটি তিনি রচনা
করেছিলেন
৬৪ বৎসর ১১ মাস অতিক্রান্ত বয়সে।
[রবীন্দ্রনাথের
৬৪ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
-
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
গীতবিতান
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী, কার্তিক
১৪১২) পর্যায়:
পূজা ৩৪০, উপবিভাগ:
বিশ্ব ৭।
-
বৈকালী
-
বিশ্বভারতী ১৩৩৩ বঙ্গাব্দে।
১৩৮১ বঙ্গাব্দ সংস্করণ। ৩১ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৪]
[নমুনা]
- রবীন্দ্ররচনাবলী
চতুর্থ খণ্ড (পশ্চিমবঙ্গ সরকার)। পৃষ্ঠা ৮১০-৮১১।
-
স্বরবিতান
তৃতীয় (৩)
খণ্ডের (মাঘ ১৪১২)
২২
সংখ্যক গান।
পৃষ্ঠা: ৭১-৭৩। [নমুনা]
-
পত্রিকা:
-
প্রবাসী [শ্রাবণ ১৩৩৩ বঙ্গাব্দ। গান সংখ্যা ৭। পূজা ৫৫৬-৫৫৭]
[নমুনা]
-
প্রকাশের কালানুক্রম:
গানটি প্রথম প্রকাশিত হয়েছিল
প্রবাসী
পত্রিকার 'শ্রাবণ
১৩৩৩ বঙ্গাব্দ' সংখ্যায়। এরপর
বৈকালীতে
এরপর ১৩৩৯ বঙ্গাব্দে প্রকাশিত
গীতবিতান
-এর
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণে
গানটি অন্তর্ভুক্ত হয়েছিল এবং ১৩৪৮
বঙ্গাব্দে
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ
পূজা
পর্যায়ের
বিশ্ব
উপবিভাগে ৭ সংখ্যক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর ১৩৭১
বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ৩৪০ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
-
দিনেন্দ্রনাথ ঠাকুর।
- স্বরবিতান-৩-এর
১৬১
পৃষ্ঠায়
দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপিটির অংশবিশেষ
সুরান্তর
হিসেবে
মুদ্রিত আছে। উক্ত
স্বরবিতানে গৃহীত মূল স্বরলিপিটি কার তা স্পষ্ট নয়।
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
পূজা (বিশ্ব)।
- সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ।
- রাগ:
বৃন্দাবনী সারং।
- রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস,
ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা: ৩০।
- রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা:
৫৭।
[বৃন্দাবনী সারং রাগে নিবদ্ধ গানের তালিকা]
- তাল:
তেওরা।
- স্বরবিতান
পঞ্চম (৫) খণ্ডে গৃহীত গানটির
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিতে ছন্দ-বিভাজন
দেখানো হয়েছে- ৩।২।২ অর্থাৎ গানটি 'তেওরা'
তালে নিবদ্ধ।
- রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস,
ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা: ৩০।
- রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা:
৫৭।
[তেওরা
তালে নিবদ্ধ গানের তালিকা]
- গ্রহস্বর:
মা।
- লয়: মধ্য।