বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী, কার্তিক
১৪১২ )-এর পূজা
পর্যায়ের ৩৫৪ সংখ্যক গান। উপবিভাগ
বিশ্ব
২১:
অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো
সেই তো তোমার
আলো!
সকল দ্বন্দ্ববিরোধ-মাঝে
জাগ্রত যে ভালো
সেই তো তোমার
ভালো
॥
পথের ধুলায় বক্ষ পেতে
রয়েছে
যেই গেহ
সেই তো তোমার
গেহ।
সমরঘাতে অমর করে
রুদ্রনিঠুর স্নেহ
সেই তো
তোমার স্নেহ
॥
সব ফুরালে বাকি রহে
অদৃশ্য যেই দান
সেই তো তোমার
দান।
মৃত্যু আপন পাত্রে ভরি
বহিছে যেই প্রাণ
সেই তো তোমার
প্রাণ।
বিশ্বজনের পায়ের তলে
ধূলিময় যে ভূমি
সেই তো
স্বর্গভূমি।
সবায় নিয়ে সবার মাঝে
লুকিয়ে আছ তুমি
সেই তো আমার তুমি
॥
RBVBMS 131 [নমুনা]
RBVBMS
131-তে
লিখিত এই গানের সাথে গানটির রচনাকাল ও স্থানের উল্লেখ আছে-
২৯
আশ্বিন/প্রভাত /এলাহাবাদ'।
উল্লেখ্য, ১৩২১ বঙ্গাব্দের
২৯ আশ্বিন
[শুক্রবার, ১৬ অক্টোবর] এলাহাবাদে থাকাকালে রবীন্দ্রনাথ
এই গানটি রচনা করেছিলেন।
এই সময়
রবীন্দ্রনাথের
বয়স ছিল ৫৩ বৎসর
৬ মাস।
[৫৩ বৎসর
অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
পূজা (বিশ্ব)। ব্রহ্মসঙ্গীত।
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্টের গান।
- রাগ:
বৃন্দাবনী সারং
- রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা: ২৩।
- রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১।
পৃষ্ঠা: ৪৬।
[বৃন্দাবনী
সারং রাগে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের
তালিকা]
- তাল:
দাদরা।
- স্বরবিতান-৪৩'এ গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের
উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে
দাদরা তালে নিবদ্ধ।
- রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা: ২৩।
- রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১।
পৃষ্ঠা: ৪৬।
[দাদরা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- গ্রহস্বর:
প্।
- লয়:
দ্রুত।