বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী,
কার্তিক ১৪১২ )-এর
পূজা
পর্যায়ের ৩৫৯ সংখ্যক গান। উপবিভাগ
বিশ্ব ২৬:
নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে
তারি
মধু কেন মনমধুপে খাওয়াও
না
?
নিত্যসভা বসে
তোমার প্রাঙ্গণে,
তোমার
ভৃত্যেরে সেই সভায় কেন গাওয়াও
না ?।
বিশ্বকমল ফুটে
চরণচুম্বনে,
সে যে
তোমার মুখে মুখ তুলে চায় উন্মনে,
আমার
চিত্ত-কমলটিরে সেই রসে
কেন
তোমার পানে নিত্য-চাওয়া চাওয়াও না
?।
আকাশে ধায়
রবি-তারা-ইন্দুতে,
তোমার
বিরামহারা নদীরা ধায় সিন্ধুতে,
তেমনি করে
সুধাসাগর-সন্ধানে
আমার
জীবনধারা নিত্য কেন ধাওয়াও না ?।
পাখির কণ্ঠে
আপনি জাগাও আনন্দ,
তুমি
ফুলের বক্ষে ভরিয়া দাও সুগন্ধ,
তেমনি করে আমার
হৃদয়ভিক্ষুরে
কেন
দ্বারে তোমার নিত্যপ্রসাদ পাওয়াও না
?।
-
তথ্যসন্ধান
-
পাণ্ডুলিপির পাঠ:
RBVBMS 229
[নমুনা]
-
রচনাকাল ও স্থান:
RBVBMS 229
পাণ্ডুলিপিতে লিখিত গানটির সাথে রচনার তারিখ ও স্থানের
উল্লেখ
আছে- '২৯
আশ্বিন/বোলপুর'।
উল্লেখ্য, ১৩২০ বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ইউরোপ ভ্রমণ
শেষে বোম্বাই হয়ে,
১৩ আশ্বিন [সোমবার ২৯ সেপ্টেম্বর, ১৯১৩] তিনি রেলপথে কলকাতা পৌঁছান।
তিনি ১৪ই আশ্বিন শান্তিনিকেতনে যান এবং ১৬ই আশ্বিনে আবার কলকাতায়
ফিরে আসেন। এরপর ২৫শে
আশ্বিন [১১ অক্টোবর, ১৯১৩] শান্তিনিকেতনে ফিরে যান এবং ২৯ আশ্বিন
[বুধবার
১৫ অক্টোবর, ১৯১৩]। শান্তিনিকেতনে এই গানটি রচনা করেছিলেন। এই সময়
রবীন্দ্রনাথের বয়স ছিল
৫২ বৎসর ৬ মাস ।
[৫২ বৎসর
অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
পূজা (বিশ্ব)।
- সুরাঙ্গ:
- রাগ:
-
ইমন।
অঙ্গ: বাউল। [রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬
। পৃষ্ঠা: ৬২।]
- অঙ্গ:
কীর্তন।[ রাগ-রাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা:
১০৮।
- তাল:
একতাল।
- স্বরবিতান-৪১'এ গৃহীত
গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিতে
ছন্দোবিভাজন দেখানো হয়েছে, ৩।৩।৩।৩ ছন্দ ; অর্থাৎ তালটি
একতাল' তালে নিবদ্ধ।
- রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা: ৬২।
- রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১।
পৃষ্ঠা:
১০৮।
[একতাল
তালে নিবদ্ধ গানের তালিকা]
- গ্রহস্বর: সা।
- লয়: মধ্য।