বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: ডুবি অমৃতপাথারে- যাই ভুলে চরাচর
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর
পূজা
পর্যায়ের ৩৭২ সংখ্যক গান। উপবিভাগ
বিশ্ব
৩৯:
ডুবি অমৃতপাথারে— যাই ভুলে চরাচর,
মিলায় রবি শশী ॥
নাহি দেশ, নাহি কাল, নাহি হেরি সীমা—
প্রেমমুরতি হৃদয়ে জাগে,
আনন্দ নাহি ধরে ॥
- তথ্যসন্ধান
- রচনাকাল ও স্থান:
গানটির রচনার সুনির্দিষ্ট স্থান ও তারিখ
জানা যায় না।
১২৯১ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে তত্ত্ববোধনী পত্রিকায় এই গানটি-সহ মোট ১০টি
গান প্রকাশিত হয়েছিল। ধারণা করা হয়, এই গানটি পত্রিকা প্রকাশের কিছু আগে
অর্থাৎ কার্তিক মাসে রচিত হয়েছিল। এই সময়- রবীন্দ্রনাথের বয়স ছিল- ২৩ বৎসর
৬ মাস ।
[রবীন্দ্রনাথের
২৩ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
-
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
- পত্রিকা:
-
তত্ত্ববোধিনী
- [অগ্রহায়ণ ১৮০৬ শকাব্দ,
১২৯১
বঙ্গাব্দ। ললিত-চৌতাল। পৃষ্ঠা ১৬৬] [নমুনা]
- [ফাল্গুন ১৮০৬ শকাব্দ,
১২৯১
বঙ্গাব্দ। ললিত-চৌতাল। পৃষ্ঠা ২১৭] [নমুনা]
-
উৎসব: ১২৯১ বঙ্গাব্দের আদি ব্রাহ্মসমাজের বাৎসরিক মাঘোৎসব।
-
প্রকাশের কালানুক্রম:
গানটি
তত্ত্ববোধিনী
পত্রিকার 'অগ্রহায়ণ ১২৯১
বঙ্গাব্দ' এবং 'ফাল্গুন ১২৯১
বঙ্গাব্দ' সংখ্যায় প্রকাশিত হয়েছিল। এরপর যে সকল গ্রন্থাদিতে গানটি
অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
রবিচ্ছায়া(১২৯২ বঙ্গাব্দ),
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (১৩০০ বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থাবলী
(১৩০৩
বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থ
অষ্টম খণ্ড
(১৩১০ বঙ্গাব্দ),
গান
প্রথম সংস্করণ
(১৩১৫
বঙ্গাব্দ),
দ্বিতীয় সংস্করণ
(১৩১৬ বঙ্গাব্দ),
ধর্ম্মসঙ্গীত
(১৩২১ বঙ্গাব্দ) ও
কাব্যগ্রন্থ
দশম খণ্ড
(১৩২৩ বঙ্গাব্দ)।
এরপর
গানটি ১৩৩৮ বঙ্গাব্দে প্রকাশিত
গীতবিতানের
দ্বিতীয় খণ্ড প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর ১৩৪৮ বঙ্গাব্দে
প্রকাশিত
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণে
পূজা
পর্যায়ের
বিশ্ব উপবিভাগের ৩৯
সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে
প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ৩৭২
সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: