লেভান্ট
Levant
লেভান্ট হলো
ভূমধ্যসাগরের পূর্ব তীরবর্তী
একটি ঐতিহাসিক-ভৌগোলিক অঞ্চল।
একে মানবসভ্যতার অন্যতম প্রাচীন কেন্দ্রগুলোর একটি
হিসেবে বিবেচনা করা হয়।
প্রাচীনকালে এই অঞ্চলটি "শাম" বা "বিলাদ আশ-শাম" নামে পরিচিত
ছিল। বর্তমান নামটি ফরাসি lever
(উদয় হওয়া) থেকে
(Levant)
শব্দটি গৃহীত হয়েছে। এর অর্থ হলো- সূর্যোদয়ের দিক বা পূর্বাঞ্চল।
লেভান্ট অঞ্চলের অন্তর্ভুক্ত
দেশগুলো হলো-
সিরিয়া,
লেবানন, জর্ডান,
ইস্রায়েল ও
প্যালেস্টাইন।
এই অঞ্চলটি, প্রাচীন কানানীয়, ফিনিশীয় ও ইসরায়েলীয় সভ্যতার কেন্দ্র
বহু সাম্রাজ্যের অধীনে ছিল । বিভিন্ন সময় এই অঞ্চল শাসিত হয়েছে- মিশর, অ্যাসিরিয়া, ব্যাবিলন, পারস্য, রোম
ইত্যাদি রাজাশক্তির দ্বারা। তাই প্রাচীন কাল থেকে এই বাণিজ্য ও সংস্কৃতির মিলনস্থলে
পরিণত হয়েছিল। এই অঞ্চলেই উদ্ভব হয়েছিল ইহুদি ও খ্রিষ্টধর্ম। সরাসরি এই অঞ্চলে
ইসলাম ধর্মের উৎপত্তি না হলেও ইসলাম ধর্মের বিকাশে এই অঞ্চলের গুরুত্ব ছিল অপরিসীম।
ভৌগোলিক অবস্থানের বিচারে লেভান্ট অঞ্চলকে উত্তর ও দক্ষিণ এই দুটি ভাগে ভাগ করা হয়।
-
উত্তর লেভান্ট:
এ অংশে অন্তর্ভুক্ দেশগুলো হলো-
সিরিয়া,
লেবানন। কখনো কখনো দক্ষিণ
তুরস্কের কিছু অংশকে
এই অঞ্চলের ভিতরে ধরা হয়। মূলত
ভূমধ্যসাগরের উপকূলীয় অঞ্চলকে এই অঞ্চলের ভিতরে ধরা হয়।প্রাচীন ফিনিশীয় ও আরামীয় সভ্যতার কেন্দ্র
গুরুত্বপূর্ণ শহর হিসেবে এই অঞ্চলের দামেস্ক, বৈরুতকে বিবেচনা করা হয়।
-
দক্ষিণ লেভান্ট:
পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে
এই অঞ্চলের অন্তর্ভুক্ত হয়েছে ।
এই অঞ্চলগুলো হলো-
ইস্রায়েল, প্যালেস্টাইন, জর্ডান। কখনো
কখনো দক্ষিণ লেবাননের কিছু অংশ
এই অঞ্চলের ভিতরে ধরা হয়। ভূমধ্যসাগরের
পূর্বে রয়েছে মরুভূমি (আরব উপদ্বীপের প্রান্ত)।
এই অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী হলো জর্ডান ।
প্রাচীনত্বের বিচারে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর
জেরুজালেম।
এই অঞ্চলেই উদ্ভব হয়েছিল ইহুদি ও খ্রিষ্টধর্ম। সরাসরি এই অঞ্চলে
ইসলাম ধর্মের উৎপত্তি না হলেও ইসলাম ধর্মের বিকাশে এই অঞ্চলের গুরুত্ব ছিল অপরিসীম।