অস
১. সংস্কৃত ক্রিয়ামূল।
১.১. এর ভাবগত অর্থ –ক্ষেপণণ, হওয়া, ব্যপ্ত । এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়– তার তালিকা দেওয়া হলো।

নি+ √ অস্ (হওয়া) + অ (অচ্) =ন্যাস
সম্-
√ অস (হওয়া) + অ (ঘঞ্) =সমাস।
√ অস (হওয়া)+ অৎ (শতৃ) =সৎ
√ অস (ক্ষেপণ) + উর=অসুর।
√ অস্ (ব্যপী) + অন (কনিন্) = অষ্ট

এই ধাতু থেকে উৎপন্ন সাধিত ধাতু
√ বাছ । দেখুন : বাছ ।

২. এর ভাবগত অর্থ– ক্ষেপণ করা। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়–  তার তালিকা দেওয়া হলো।

বিশেষ্য √ অস্ (ক্ষেপণ করা) + ত্র (ষ্ট্রন) =অস্ত্র (শত্রু হননের হাতিয়ার)।
বিশেষণ 
√ অস্ (ক্ষেপণ করা) +ত (ক্ত) =অস্ত (অবসানপ্রাপ্ত)
এই ধাতু থেকে উৎপন্ন সাধিত ধাতু √ নিরস
এই ধাতু থেকে উৎপন্ন সাধিত ধাতু
√ নিরস, √ পলট, √ পলটা, √ বাছ
২. সংস্কৃত কৃৎ-প্রত্যয়। এই প্রত্যয় যে সকল ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে, বিভিন্ন পদ তৈরি করে, তার তালিকা তুলে ধরা হলো।

√ অঞ্জ (মিলিত হওয়া) +অস্ =অঞ্জস
√ রম্ যৌনক্রীড় ) +অস =রমস>রহস