সমাস
বানান বিশ্লেষণ:স্+অ+ম্+আ+স্+অ
উচ্চারণ:
ʄɔ.maʄ [শ.মাশ্]
শব্দ-উৎস: সংস্কৃত সমাস> বাংলা সমাস
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: সম্-
√ অস্ (হওয়া) + অ (ঘঞ্)
ঊর্ধ্বক্রমবাচকতা {ব্যাকরণগত শ্রেণি | সমধর্মী সংকলন | সংকলন | দল| বিমূর্তন | বিমূর্তসত্তা | সত্তা |}
অর্থ: বাংলা ব্যাকরণের রূপতত্ত্বের বিষয়। এর আক্ষরিক অর্থ সংক্ষেপ। কিন্তু ব্যাকরণের পারিভাষিক শব্দ হিসেবে এর অর্থ আরও ব্যাপক। পাণিনির অষ্টাধ্যায়ী ব্যাকরণ দ্বিতীয় অধ্যায়, প্রথম পাদ-এ বর্ণিত সমাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসগরের ব্যাকরণ কৌমুদির মতে
– পরস্পর সম্বন্ধবিশিষ্ট দুই বা বহু পদের একপদীভাব, অর্থাৎ একপদ হইয়া যাওয়া, তাহাকে সমাস বলে। এই গ্রন্থে এর ইংরেজি করা হয়েছে Compound । মূলত ইংরেজি ভাষায় যথাযথ বাংলা বাংলা সংস্কৃতের মতো সমাস পাওয়া যায় না।
বিস্তারিত: সমাস ব্যাকরণ

সূত্র: