খণ্ড্
১. সংস্কৃত ক্রিয়ামূল। এই ক্রিয়ামূলের ভাবগত অর্থ হলো- ভগ্ন করা, অপসৃত হওয়া।  এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়- তার তালিকা দেওয়া হলো।
                      
√খণ্ড্ (ভগ্ন করা) +অ (অচ) =খণ্ড
                       √খণ্ড্ (ভগ্ন করা) + ক (কন)=খণ্ডক।
                      
√খণ্ড্ (ভগ্ন করা) +অক (ণক, ণ্বুল)=খণ্ডক
                       √খণ্ড্ (ভগ্ন করা) +√খণ্ড্ (ভগ্ন করা) +অন্ (ল্যুট) =খণ্ডন।
                      
√খণ্ড্ (ভগ্ন করা) +অনীয় (অনীয়রঃ) =খণ্ডনীয়
                       √খণ্ড্ (ভগ্ন করা) +ইন্ (ণিনি) =খণ্ডী

                       √খণ্ড্ (ভগ্ন করা) +ত (ক্ত)=খণ্ডিত।
                      
√খণ্ড্ (ভগ্ন করা) +য (যৎ)=খণ্ড্য।

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়াপদ বাংলা কাব্যে ব্যবহৃত হয়ে থাকে
। যেমন- আপনি খণ্ডিব আমি অবনীর ভার/কাশীদাসী মহাভারত।

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন তদ্ভব ক্রিয়ামূলু √উখর। দেখুন : উখর।

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন প্রযোজক ক্রিয়ামূল √খণ্ডা (√খণ্ড্ +আ) । দেখুন : √খণ্ডা ।

 

২. বাংলা ক্রিয়ামূল। এই ধাতুর ভাবগত অর্থ হলো- অপসৃত হওয়া। এই ধাতু থেকে উৎপন্ন অকর্মক ক্রিয়াপদের ব্যবহার বাংলা কবিতায় লক্ষ্য করা যায়। যেমন- খণ্ডিল মনের যত দুঃখ। সূত্র : বঙ্গীয় শব্দকোষ। হরিচরণ বন্দ্যোপাধ্যায়।