কৃ
সংস্কৃত কৃৎপ্রত্যয়
এর ভাবগত অর্থ হলো- কোনো কিছু করা। এই ক্রিয়ামূল সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে, তাদের ভিতর বাংলাতে ব্যবহৃত হয় এমন শব্দের তালিকা তুলে ধরা হলো। যেমন-
√ কৃ (করা) +অনীয় (অনীয়রঃ =করণীয়
√ কৃ (করা) + অক (ণ্বুল)=কারক
√ কৃ (করা) + অ (ট) =কর।
√ কৃ (করা) + অ (অপ্)=কর
√ কৃ (করা) + অ (অণ্)=কার
√ কৃ (করা) + অ (ঘঞ্) =কার
                     √কৃ (গ্রহণ করা) +অন্ (ল্যুট)=করণ
               
সম-
√কৃ (করা) + অ (শ)+ আ (টাপ্) =সংস্ক্রিয়া
                     
√কৃ (করা) + ইন্ (ণিনি)=কারী 
                  
  √কৃ (করা) +ক্বিপ্ (০) =কৃৎ
                  
  √কৃ (করা) +ত (ক্ত)=কৃত
                     
√কৃ (করা) +তব্য=কর্তব্য
            
        
√কৃ (করা) +তি (ক্তিন্)=কৃতি
                  
 
√কৃ (করা) +ত্রিম (ত্রিমক)=কৃত্রিম
                      √কৃ (করা) +ন (নন্) =কর্ণ।
                    
√কৃ (করা) +পাস=কর্পাস
                  
 
√কৃ (করা) + মন্ (মনিন্)=কর্ম
                      √কৃ (করা) + য (ক্যপ)=কৃত্য
                  
 
√কৃ (করা) +য (যৎ) =কার্য।                   
 

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন অন্যান্য ক্রিয়ামূল:

ণিজন্ত ক্রিয়ামূল : √কৃ (করা) +ই (ণিচ)=কারি
সনান্ত ক্রিয়ামূল : √কৃ (করা) +স (সন্)} = √চিকীর্ষ্।


এই ধাতু তদ্ভব  √কর্ { √কৃ (করা)>প্রাকৃত  √কর্>মৈথিলী বাংলা  √কর্>বাংলা কর্}। দেখুন : কর্

এই ধাতু থেকে অপর সাধিত ধাতু  √কৃৎ { √কৃ (করা) + ক্বিপ (০)}। দেখুন: √কৃৎ