যোগমায়া
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { হিন্দু দেবী | দেবী | দৈবসত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্তা | সত্তা |}

হিন্দু পৌরাণিক চরিত্র।

১. বিষ্ণুর স্ত্রী হিসাবে লক্ষ্মীদেবী যোগমায়া রূপে প্রসিদ্ধা। ইনিই সীতারূপে জন্মলাভ করেছিলেন।
২. অগ্নিপুরাণ ও ভাগবত মতে– ইনি, কৃষ্ণের জন্মের সময় যশোদার গর্ভে জন্মেছিলেন। উল্লেখ্য প্রায় একই সময় বসুদেবের ঔরসে দেবকীর গর্ভে জন্ম নেন কৃষ্ণ এবং ব্রজধামের নন্দের স্ত্রী যশোদার গর্ভে জন্ম নেন যোগমায়া। দেবকীর অষ্টমগর্ভজাত সন্তান কংসরাজাকে হত্যা করবে– এমন ভবিষ্যৎবাণী শোনার পর কংস দেবকীকে কারাগারে বন্দী করেন এবং একে একে তাঁর সাতটি সন্তান হত্যা করেন। ফলে দেবকীর অষ্টম সন্তান কৃষ্ণের জন্মগ্রহণের পরপরই, বসুদেব কংসের ভয়ে কৃষ্ণকে ব্রজধামে নন্দের বাড়িতে রেখে আসেন এবং তাঁর সদ্যজাতা কন্যা যোগমায়াকে এনে দেবকীকে প্রদান করেন। এই কন্যাটিকেই দেবকীর অষ্টমগর্ভজাত সন্তান মনে করে কংস হত্যা করতে উদ্যত হলে, যোগমায়া শূন্যে উঠে যান এবং কংসের হত্যাকারী কৃষ্ণের জন্মবার্তা জ্ঞাপন করেন।
৩. মার্কেণ্ডেয় পুরাণ মতে– আদ্য শক্তি মহামায়া।