অহ

বানান বিশ্লেষণ: অ+হ্+অ
উচ্চারণ: ɔ.ɦo
(অ‌.হো)।

শব্দ-উৎস: সংস্কৃত অহন>অহর্>অহঃ>বাংলা অহঃ, অহ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অহ {অহঃ=অহন {অ (ন)-
√হা (ত্যাগ করা) + অন (কনিন্), কর্তৃবাচ্য।}
পদ : বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা {সময়-কাল | মৌলিক পরিমাপ | মাপ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
অর্থ: দিবারাত্রির যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ অহ (দিন), বাকি অংশ রাত্রি।
সমার্থক শব্দাবলি:  অংশক, অহঃ, অহ, অহ্ন, দিন, দিনমান দিব, দিবস, দিবা, দিবাভাগ,
ইংরেজি: day
।


যুক্তশব্দ