অকঠোর
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+ঠ্+ও+র্+অ।
উচ্চারণ:
[অ.ক.ঠোর্] [
ɔ.kɔ.ʈʰor]

অ‌.ক.ঠোর্ [নঞর্থক অ অর্ধ-বিবৃত ধ্বনি হবে। ক স্বাভাবিক ভাবে অর্ধ-বিবৃত হবে। অবশিষ্ট ঠোর ধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হবে।]

শব্দ-উৎস: সংস্কৃত अकठोर (অকঠোর)>বাংলা অকঠোর
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ:

১. বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}।
 

অর্থ:

১.১. বিষয়ের বিচারে যা কঠোর নয় বা প্রয়োগ করা কঠিন নয়।
সমার্থক শব্দাবলি: অকটকিনা, অকঠিন, অকঠোর, সহজ, সরল
উদাহরণ: অকঠোর বিষয়, অকঠোর ভাব।

বিপরীতার্থক শব্দাবলি: কঠোর (ভাবার্থে)।
ইংরেজি: a not rigorous or strict; not rude or severe.

 

১.২. যা কঠোর (জটিল, সমস্যাপূর্ণ) নয়, এমন।
সমার্থক শব্দাবলি: অকঠিন,
অকঠোর, সহজসাধ্য
উদাহরণ: অকঠোর কাজ। 
বিপরীতার্থক শব্দাবলি: কঠোর (ভাবার্থে)।
ইংরেজি:
 a not hard or difficult।

 

১.৩. বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}।

অর্থ: বৈরী পরিবেশ নয় এমন।
সমার্থক শব্দাবলি: অকঠিন, অকঠোর, অকর্কশ, অরুক্ষ, কাঠিন্যশূন্য, রুক্ষতাবর্জিত,।
উদাহরণ: অকঠোর আবহাওয়া।
বিপরীতার্থক শব্দ: কঠোর (ভাবার্থে)
 

২. বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}।

অর্থ: যা স্বভাবের দৃঢ়তা প্রকাশ বা কঠোরতা প্রকাশ করে না।
সমার্থক শব্দাবলি: অকঠিন, অকঠোর, অকর্কশ, অরুক্ষ, কাঠিন্যশূন্য, কোমল, নরম, নম্র, মৃদু, রুক্ষতাবর্জিত, সদয়, সুকুমার, স্নিগ্ধ।
উদাহরণ: অকঠিন স্বভাব, অকঠিন মন।
বিপরীতার্থক শব্দ: কঠোর (ভাবার্থে)
                         
অকঠোরা {স্ত্রীলিঙ্গার্থে}

বিশেষ্য: অকঠোরতা, অকঠোরত্ব


সূত্র :